জেগে ওঠ হে ছায়ার সৈনিকেরা
জেগে ওঠ মহাকালের ক্লান্তি ভুলে,
সৃষ্টি কর নতুন এক পৃথিবী
চাপা দাও নিরাশার কালো আঁধারকে।
চেয়ে দেখ তোমার স্তব্ধ চারপাশে
বিদ্ধস্ত হওয়া বিজয়ের সুউচ্চ আলো,
যেখানে চাপা পড়ে আছে
প্রতিটি মানুষের জাগ্রত বিবেক।
চারপাশে ছেয়ে যাচ্ছে হতাশার লীলা খেলা
দিনকে রাত বানিয়ে, চেতনাকে নিভিয়ে,
মিথ্যে সপ্নে ঘুম পাড়াচ্ছে-
মানুষের অনন্তকালের স্বাধীন উৎসাহকে।
প্রজ্জলিত করো তোমার নিভে যাওয়া আলোর মশাল
প্রকাশিত কর তোমার ছায়াময় অস্তিত্ব,
ভেঙে ফেল যত সব False rules regulation &
Save the world by your glorious decision.
মন্তব্য