সব কবিতা : শহীদ সরণী জেগে ওঠ নতুন বর্ষ বিদ্রোহ জ্বালো

বিদ্রোহ জ্বালো

যে তরুণ সূর্য উদীয়মান হয়েছিল,
যার আলো ছড়িয়ে পড়েছিল বাংলার আকাশে-বাতাসে,
যে স্বপ্নে নিহিত ছিল চির উন্নত মমশির,
আজ তা ইবলিশের কালো থাবায় হয়েছে স্থবির।


বিপ্লবীরা মরে না—আরো বিপ্লবীর জন্ম দেয়,
এক হয়ে যুদ্ধে যাব মোরা, আগুন জ্বালাব, শৃঙ্খল ভাঙব হে।
নিবেদিত প্রাণে হায়েনাদের বধ করে,
ধ্বংস করব পাপিষ্ঠ অনুচরদের,
ছিনিয়ে আনব স্বাধীনতার আলো—
ঘরে ঘরে বিদ্রোহ জ্বালো।


বিধ্বস্ত ভূমি, পরাধীনতার দণ্ডবেড়ি,
শকুনের চোখে টগবগে রক্তের হোলি।
আর কত প্রাণ হবে বলিদান?
জাগো হে বাঙালি—বিদ্রোহ জ্বালো।


আর কিছুটা বাকি, শুধু অপেক্ষার প্রহর গুনি,
স্বাধীনতার আলোয় পিপাসিত জাতি—
ক্রোধে উন্মত্ত লক্ষ ওসমান হাদী।
ঝঞ্ঝার মতো এগিয়ে চলো, স্বাধীনতাকে ছিনিয়ে আন,
মুক্ত কর, মুক্ত কর—ঝঞ্ঝাসম দুর্বার প্রাণে প্রতিরোধ গড়।

Written in : 2025-12-18
Views: 96 | Likes: 14

মন্তব্য