সব কবিতা : শহীদ সরণী জেগে ওঠ নতুন বর্ষ বিদ্রোহ জ্বালো

নতুন বর্ষ

বিক্ষিপ্ত সত্যের ভিড়ে
মিথ্যার আলোছায়া ঢেকে
জেগে ওঠো নতুন স্বপ্নে।

বাঁধভাঙা স্রোতের উচ্ছ্বাসে আজ
ভাসে তোমার-আমার জাগ্রত চেতনা,
ছায়ার দীর্ঘ মিছিল পেরিয়ে
আবারও জেগে উঠি
নতুন দিনের আলোয়, নতুন স্বপ্নে।

হতাশার গ্লানি গ্রাস করুক
নবসূর্যের দীপ্ত প্রভায়—
বিধ্বস্ত বিবেককে মুক্ত করি
চার দেয়ালের বন্দিশালা ভেঙে।

এসো, জেগে উঠি আবার
নতুন দিনে, নতুন বর্ষে,
অসীম সম্ভাবনার নতুন স্বপ্নে।

Written in : 2014-04-04
Views: 231 | Likes: 28

মন্তব্য